আশা করি ভালোই আছ , এযাবৎ তোমাকে আমার সমস্ত খবরাখবর দিয়ে এসেছি , না তুমি বাধ্য করোনি আমি আমার প্রতিশ্রুতির কাছে অঙ্গীকার আর সেখানে তোমার কোন দায় নেই আমি জানি , আসলে তোমাকে আমার থেকে আলাদা সময়ের তালে তালে রেখে তুমি করলেও আমার পক্ষে সম্ভব নয় ,
আচ্ছা যে কথাটা বলার জন্য তোমায় এই চিঠি লিখতে বসেছি , এই মফস্বল ছেড়ে শেষ মেষ বাইরে পা রাখার সাহস করে উঠেছি , আগামী মাসে কলকাতা যাচ্ছি মাস্টার্স করতে , প্রেসিডেন্সি কলেজে ভর্তি পরীক্ষায় ফলাফল ঘোষণা হয়েছে ,খানিকটা অবাক করে ভাগ্য আমার বরাতে এমন ভালো কিছু রেখেছে বোধহয় ,
প্রিয়তোষ এই খবরে এখন তোমার প্রতিক্রিয়া আমার সম্পূর্ণ অজানা , তবে আমি যে প্রিয়তোষ কে চিনি সে এই খবর শুনে আমার থেকে দশ গুন বেশি আনন্দে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে পাগলের মত নাচত , বলতো এমনটাই হবার ছিল ।
আজ আবার বুকের ভেতরটা চিন চিন করছে জানো, তোমার গলার স্বর শুনতে ইচ্চা করছে ....
তোমার দেখতে তোমায় স্পর্শ করতে ইচ্ছা হচ্ছে ।
তুমি যদিও এ চিঠি পড় মনে মনে বিরিক্ত হবে আর ভাববে এই এক বিরিক্ত কর মেয়ে এক মুহূর্ত আমায় ছাড়া চলতে পারে না ভাবতে পারে না ....কি প্রিয়তোষ ঠিক বলছি তো? আসলে কি
জান আমার পৃথিবীতে একমাত্র তুমি যাকে আবর্তন করে আমি সম্পূর্ণ হই ...আর .....আর এমনটাই যে আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম , কথা দিয়েছিলাম কাঁচ অথবা জলের
মত স্বচ্ছ আমরা দুজনের কাছে থাকবো ..........
আমি তো সাবলীল প্রিয়তোষ , তুমি পারছো না কেন , কেন আমাকে আড়াল করে তোমার আলাদা জগৎ গেঁথে নিচ্ছ পথের মালায় ?কেন আমাকে ক্রমাগত ব্রাত্য করে রেখে দিচ্ছ পুরোনো জীর্ণর মত , আমি যে তোমার মত আধুনিক সজ্জায় সজ্জিত নয় জানি , তবে বেমানান ছিলাম সেটা বুঝিনি , ,
ও দেশে হাজার হাজার সুন্দরী প্রতিভাবান আধুনিক মেয়েদের সাথে আমার যে তুলনায় রাখা যায় না সেটা তুমি এর মধ্যেই বুঝিয়ে দিয়েছো ,
রবি ঠাকুরের ভাষায় বলতে ইচ্ছে হচ্ছে "হিরে
বসানো সোনার ফুল কি সত্যি ! তবু কি সত্যি নয় "
আসলে জানো প্রিয়তোষ আমি বেশি কিছু পারি না হয়তো , তবে যেটা পারি ভীষণ রকম নিষ্ঠার সাথে
পারি , ..,যেমন তোমাকে ভালোবাসতে আমার কখনো কোন তুলনা লাগে না ....আমার কাছে তুমি মনে তুমিই সম্পূর্ণ , নিখাদ তুমি , হাহাহাহা জানি এবার তোমার বিরিক্ত চরমে পৌঁছানোর পালা ,
আমিও আর তোমায় বিরক্ত করবো না ,শুধু কলকাতা যাবার কথাটা না জানিয়ে নিজে স্বস্তি পাচ্ছিলাম না যে ,, আজ তবে আসি , কোন একদিন দু এক কলম আমার উদ্দেশ্যে লিখবে এই আশা নিয়েই এই চিঠি শেষ করলাম ...বরাবরের মত ভালো থেকো ভালোবাসায় .....
ইতি তোমার বাসন্তিকা ,
No comments:
Post a Comment