---------
প্রিয় প্রিয়তোষ,
কেমন আছো নতুন উন্নত সভ্যতার দেশে? ভালো
না থাকার সামান্য কারন নেই সে কথা জানি
কাল তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার বাবার
অসুস্থতার খবর পেয়েছিলাম তোমার পিসতত দাদা ....রঞ্জন্ দার থেকে , মনটা
আনচান করছিল, জানি তুমি শুনে খুশি হওয়ার থেকে
বিরক্ত হচ্ছ বেশি, তবু তোমার সাথে তোমার চারপাশকে
আলাদা করে ভাবিনি কখনো তাই তোমার অসন্তুষ্ট হওয়া
স্বত্তেও গেছিলাম ও বাড়ি, তোমার বাবা আমায় দেখে খুশি হয়ে বললেন মা রে তুই আমার দেখতে আসবি আমি জানতাম , শুধু খবরটা কার কাছে পাবি সেটাই বুঝে উঠতে পারিনি , আমায় কাছে ডেকে বসলেন জিগ্যেস করলেন ভালো আছি কিনা , মুখে বললাম ভালো আছি অথচ তোমার বাবাও হয়তো টের পেয়েছেন ভালো থাকা বলাটা মুখের সাথে চোখের ভাষা মিলিয়ে নিতে পারেনি ,
কেন বলতো প্রিয়তোষ আমার ভালো থাকার একটা শক্ত খুঁটি চিরকাল তুমি হয়ে থাকলে ,অথচ সেই তুমি আমি বিহীনে দিব্য ভালো আছো ,ব্যাস্ততা মানুষ কে কাছের মানুষের থেকে এমন দূরে করে দেয় তোমায় এই সময়ে না দেখলে আমার জানাই হয়তো হয়ে উঠতো না , কিজানি .......
হয়তো এসব আমার দুর্বল মনের নিছক ধারনা তবুও তোমার
অসম্ভব ব্যাস্ততম দিন রাতে আমি যে তেমন একটা নেই
সেটুকু বুঝতে পারি ইদানিং,
আজ দ্বিতীয় বার তোমার সাথে চিঠি কলমে মুখোমুখি
হচ্ছি, আজ আর তেমন অস্থিরতা নেই, তোমায় এত দিন
না বলা কথা গুলো হুড়মুড় করে কলমের নিবে জায়গা
করতে ব্যাস্ত আজ, শুনেছি তুমি আবার কলম খাতার
মুখোমুখি হও নিয়মিত, ওদেশে তোমার লেখার
পাঠক সংখ্যা এর মধ্যে নেহাত কম নয়, গত সপ্তাহে
টাইমস অফ ইন্ডিয়া র প্রথম পেজে তোমাকে দেখলাম
অনেক ক্ষন...... জান প্রিয়তোষ অনেক্ক্ষণ চোখ সরাতে
পারিনি, হাতের স্পর্শে তোমার ছবিতে তোমার উপস্থিতি
খুঁজে নিজের ভেতোরের উত্তাল ঝড় থামিয়েছিলাম,
তোমার ওদেশে লেখা ছাপার খবর প্রথম জানতে পারি
তোমাদের বাড়ি থেকে, শুনে খুব খুশি হয়েছি... তুমি
.বরাবর খুব ভালো লেখো, পাঠক তোমার লেখায়
নিজেকে খুব কাছ থেকে রিলেট করতে পারে আর সেই জন্য
তোমার লেখা আজ আমেরিকার মত দেশেও জনপ্রিয়তার
শিখরে,
প্রিয়তোষ আজ তোমায় শুভেচ্ছা জানাব বলেই এই
চিঠি, তোমার প্রতিটা সাফল্যে আমার অফুরান শুভেচ্ছা
থাকেই, আজও তার অন্যথা নেই, তুমি বরাবর আমার
হাতের কাজ করা হাত রুমাল পছন্দ করতে.... এখন
হয়তো সে অভ্যাস বদলেছ অনেক অভ্যাসএর মতই,
আজ তোমায় এই রুমালে সূঁচ সুতোয় গেঁথে পাঠালাম
আমার শুভেচ্ছার ওম।
আজ আর এর থেকে বেশি কিছু বলার নেই, সবসময়
ভালো থেকো প্রিয়তোষ, আমি ভালো মন্দ মিশিয়ে
আছি থেকেও যাব , সময়ের অবসরে সময় হলে আমায় দু এক কথা
লিখে পাঠিও, তোমার উপস্থিতি ভীষণ ভাবে হাতড়ে বেড়াই , আজ আসি।
.............ইতি তোমার বাসন্তিকা
No comments:
Post a Comment