সকাল বেলায় জানলার কাঁচ বেয়ে শিশির জল গড়িয়ে নামছে যেমন আমার ভেতর তুমি , আজ আবার তোমার সাথে কাগজে কলমে ....খবরের
কাগজে পেজ থ্রী র স্টোরিতে তুমি সাথে তোমার প্রিয় বান্ধবী ,বেশ মানানসই তোমরা যেন রুপকথার রাজা রানী, তাই না?
জানি মনে মনে হাসছো তুমি, কোন এক দিন তুমি তোমার বাসন্তিকা কে মহারানী বলে ডাকতে, আমি জানতে চাইলে বলতে তোমার বাসন্তিকা তোমার মনের সামরাজ্যের মহারানী তাই তাকে সেই সম্মানে ভূষিত করাই যথাযথ, আজ কেন জানি না সব স্বপ্ন মনে হয়, সেই তুমি বদলে যাচ্ছ ক্রমশ, ক্রমশ হারিয়ে যাচ্ছে আমাদের কথা দেওয়া নেওয়ার অলিখিত চুক্তি পত্রের স্বাক্ষর থেকে কালির দাগ,
তুমি ও তোমার বিশেষ বান্ধবী রং মিলয়ে দুজনে আজ এক রঙা পোষাকে বিশেষ ভঙিমায় যথেষ্ঠ আবেদনকারি,
, হয়তোবা কোনো নামি ডিজাইনারের বিঞ্জাপন নিবেদন , তোমার এই বান্ধবী এখন আমেরিকার সাহিত্য খবরে শীর্ষ স্থানে ,শুনেছি তোমার লেখা গল্পের এক নামকরা বাঁচিক শিল্পী ,
ভীষণ আত্মিক তার পরিবেশন, শ্রোতারা নাকি বলেন তোমার গল্পের কথক পরিবেশনের সে একাই নাকি দাবিদার, তার মত করে তোমার লেখার মূল্যায়ন এখনো কেউ করতে পারেনি,
আমি জানি শ্রোতাদের সাথে তুমি একমত, হয়তোবা তোমার জীবন আংগিকেও সে যথেষ্ট
মুল্যবান, তোমার ভালো হোক এই চাওয়া আমার নিরন্তর থাকবে,
যাই হোক ভালো আছো বুঝতে পারি শুধু তাই নয় তুমি সাফল্যের আকাশচুম্বী পথে অনেক দূর এগিয়ে গেছো । জান প্রিয়তোষ আজ তোমার দেওয়া শান্তিনিকেতন এর শাড়িটা পড়বো আজ বাইশে শ্রাবণ তুমি সেবার আমায় সিল্কের শাড়ি পরে কবিগুরুর অনুষ্ঠানে কবিতা বলতে দেখে পরের দিন এই শাড়িটা হাতে দিয়ে বলেছিলে এরপর কবিগুরুর কোনো অনুষ্ঠানে গেলে আমি যেন এই শাড়িটা পরি , আমার কাছে অবশ্য এই শাড়িটা মনে তুমি শাড়িটা পরলে মনে হয় আমায় জড়িয়ে তুমি , তোমার এই নিরুত্তর ভাবে দূরে থাকাই তুমি আমার ভেতর এক সমুদ্র হয়ে উঠেছ , হয়তো আরো গভীরে যাচ্ছ আমার ভেতর বেড়ে উঠছ মহিরূহ হয়ে । তুমি যদি এই চিঠি পড় তাহলে বলবে জানি আমি
এসব সময়ের অপচয় ....প্রিয়তোষ একসময় তুমি বিকেলে পড়ন্ত আলোয় মিলি দের চিলেকোঠার ছাদে আমার চোখের দিকে অনমনা হয়ে তাকিয়ে থাকতে আমি কিছু বললে বলতে ডুবতে দাও গভীরে ওই ঝিলের গভীরে এক তলহীন হৃদয় রাখা আছে সে হৃদয়ে রাখা আমার প্রাণভোমরা ....আমি হেঁসে ফেলতাম , আর দেখ
আজ আমার কাছে সেই দিনগুলোর কথা অমুল্য রতন হয়ে উঠেছে ।
এসব আমার কাছে রোজ স্বপ্ন আর স্মৃতি এখন, তোমার এখন বস্তা পচা লাগে নিশ্চয়ই এসব পুরনো কথা,
সময় কি পাও আমার চিঠি পড়ার জানি না , গত চিঠিগুলো র উত্তর দাওনি , হয়তো সময় কম ,
পরের বার যদি সময় পাও সামান্য দু এক কথা লিখে পাঠিও ,তোমার স্পর্শ থাকবে তাতে
তোমাকে মিস করছি যে খুব প্লিস একটা ফোন করো সময় পেলে,
ভালো থেকো প্রিয়তোষ ....আমি ভালো থাকার চেষ্টা করছি রোজ একদিন ঠিক জানি তুমি শিখিয়ে দেবে , আজ আসি ভালবাসা রইলো রইল স্নিগ্ধ আলিংগন ।
........ ইতি তোমার বাসন্তিকা
No comments:
Post a Comment